Centseed আবেদন করুন

বেতনভোগী · ছোট ব্যবসায়ী · ফ্রিল্যান্সার

আয় অনিয়মিত?
ঋণ থেকে মুক্তির নিয়মিত পথ।

Centseed আপনার আয়, খরচ আর ঋণের হিসাব রাখে। সুদ-জরিমানা ধরে, কোনটা আগে দেবেন বলে দেয়, আর দেখায় কবে আপনি ঋণমুক্ত।

বিটা সংস্করণ · প্রথম ১০০ জনের জন্য

আপনি কি এদের কেউ?

চাকরিজীবী

বেতন আসে, কিন্তু মাস শেষে টান। ক্রেডিট কার্ড, ব্যাংকের কিস্তি আর ধারের টাকা কোথায় যাচ্ছে বোঝা যায় না।

ছোট ব্যবসায়ী

দোকানের টাকা আর সংসারের টাকা মিশে যায়। আয় কখনো বেশি, কখনো কম — কিস্তির দিন এসে পড়ে।

ফ্রিল্যান্সার

এ মাসে পেমেন্ট এল, পরের মাসে এল না। অনিয়মিত আয়ে ঋণের ফাঁদে আটকে পড়ার ভয়।

তিন ধাপে

  1. ১. প্রশ্নোত্তরে সেটআপ। আয়, খরচ, অ্যাকাউন্ট আর ঋণ — কয়েকটা প্রশ্নের উত্তরেই পুরো হিসাব তৈরি। সময় লাগে প্রায় ১০ মিনিট।
  2. ২. প্রতিদিন লিখুন। সকালে অ্যাপ জিজ্ঞেস করে "গতকাল কী হলো?" — এক মিনিটেই হয়ে যায়।
  3. ৩. ঋণমুক্তির তারিখ দেখুন। ঋণ কমছে কিনা, আর এই গতিতে কবে শেষ হবে — প্রতিদিন চোখের সামনে।

ঋণমুক্তির ক্যালকুলেটর

আপনার আয়, খরচ আর ঋণ লিখুন। হিসাব আপনার ফোন বা কম্পিউটারেই হয় — কিছুই আমাদের কাছে যায় না। বাংলা বা ইংরেজি, যেকোনো সংখ্যা চলবে।

আপনার ঋণ

এটি একটি আনুমানিক হিসাব, আর্থিক পরামর্শ নয়। সুদের হার না দিলে সুদ ধরা হয় না।

Centseed কী করে

বিটা অফার — ১০০ জনের জন্য

বিনিময়ে চাই আপনার সৎ মতামত: ৩–৬ মাস ব্যবহার করে বলবেন কী কাজে লাগল, কী লাগল না।

বিটায় আবেদন করুন

আবেদন দেখে আমরা নিজে অনুমোদন দিই, তাই কয়েক দিন লাগতে পারে। পেইড প্ল্যানের দাম বিটা শেষে জানানো হবে।

প্রশ্ন-উত্তর

আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কি যুক্ত হয়?

না। কোনো ব্যাংক বা কার্ডের পাসওয়ার্ড চাওয়া হয় না। হিসাব আপনি নিজে লেখেন (আর সেটাই আপনাকে সচেতন রাখে)।

আমার তথ্য কোথায় থাকে, কে দেখতে পারে?

আপনার হিসাব Cloudflare-এর নিরাপদ ডেটাবেসে আপনার নামের নিচে থাকে। একজনের হিসাব আরেকজন দেখতে পায় না। আমরা বিজ্ঞাপন দেখাই না, তথ্য বিক্রি করি না। বিস্তারিত গোপনীয়তা নীতিতে।

এটা কি আর্থিক পরামর্শ দেয়?

না। এটা হিসাব রাখার ও হিসাব বোঝার সরঞ্জাম। কোথায় বিনিয়োগ করবেন বা কোন ঋণ নেবেন, সে পরামর্শ দেয় না।

ফোনে চলে?

হ্যাঁ। ফোনের ব্রাউজারেই চলে, আলাদা অ্যাপ নামাতে হয় না। ফোনের জন্য আলাদা সাজানো "কম্প্যাক্ট" ভিউ আছে।

Google দিয়ে কেন সাইন ইন?

আপনাকে নতুন পাসওয়ার্ড মনে রাখতে হয় না, আর আমরা আপনার পাসওয়ার্ড কখনো দেখি না। শুধু আপনার নাম ও ইমেইল নিই।

বিটা কতদিন, তারপর কী হবে?

৩–৬ মাস। এরপর আপনার মতামত নিয়ে আরও সুবিধা যোগ করে সবার জন্য খুলব। বিটা-সদস্যরা ১ বছর ফ্রি আর পরের বছরে ছাড় পাবেন।